World Cup Football Field

বিজ্ঞাপন

স্টেডিয়াম-গ্যালারি মাতিয়ে রেখেছেন মরক্কোর সমর্থকরা

স্টেডিয়াম-গ্যালারি মাতিয়ে রেখেছেন মরক্কোর সমর্থকরা

পার্ক স্ট্রিটে মরক্কানরা আনন্দ উৎসব করে মাতিয়ে রেখেছিলেন ম্যাচের আগের রাতেই। আজ সকাল থেকে বোস্টনের রাস্তায় তাদেরই বেশি দেখা গেছে। সময় যত গড়িয়েছে, স্টেডিয়ামে তাদের উপস্থিতিও বেড়েছে চোখে পড়ার মতোই।

মরক্কোর পতাকা লাল রংয়ের। তাই মরক্কোর এক সমর্থক নিজের গায়ে লাল রং দিয়ে একেছেন৷ গরমের মধ্যে খালি গায়ে বসে পড়েছেন গ্যালারিতে। তবে মরক্কোর সমর্থকদের চেয়ে কম যাননি ফরাসি সমর্থকরাও। এক মধ্যবয়সী নারী তার প্ল্যাকার্ডে লিখেছেন, ‘এমবাপে গোল করো, আমার এক্স (প্রেমিক) মরক্কোর।’

ফ্রান্স দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবারও তারা শিরোপার দাবিদার। তাই ফ্রান্সের সমর্থকরা জয়ের প্রত্যাশা নিয়েই এসেছেন। ফ্রান্সের সমর্থকরা মরক্কোর সমর্থকদের মতো খুব বেশি উৎসবমুখর নয়। এ নিয়ে এক সমর্থক বলেন, ‘আমরা খেলার পরই উল্লাস করতে চাই।’

বোস্টনে আজ বেশ গরম। বোস্টন স্টেডিয়ামে গ্যালারিতে নেই ছাউনি। ফলে দর্শকরা রোদে পুড়েই খেলা দেখতে বসেছেন। আবার বৃষ্টি হলে ভিজে দেখতে হতো। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে ফুটবল সমর্থকরা মুখিয়ে থাকেন নানা প্রতিবন্ধকতার মধ্যেও।

এজেড/এমএমএম