রাতটা চাইলে স্মরণীয় করে রাখতে পারেন থিবো কোর্তোয়া। রুদি গার্সিয়ার বেলজিয়ান দল সেমিফাইনাল থেকে আর একটি জয় দূরে। স্পেনকে হারাতে পারলে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বার সেমিফাইনালে উঠবে তারা।
লুইস দে লা ফুয়েন্তের স্পেন এই ম্যাচ নিঃসন্দেহে ফেভারিট। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা এবং টানা ৩৫ ম্যাচ ধরে অপরাজিত। জমাট বাধা রক্ষণ, পজেশনভিত্তিক খেলা দিয়ে অপ্রতিরোধ্য লা রোহারা। নিশ্চিতভাবে স্পেনকে হারানো কঠিন হবে বেলজিয়ামের জন্য। একই সঙ্গে নিজেদের গোলপোস্টও অক্ষত রাখতে হবে, সেই দায়িত্ব নিতে হচ্ছে কোর্তোয়াকে।
চলতি বিশ্বকাপে ৬০টি পেনাল্টি নেওয়ার হয়েছে, গোল ৩৯টি। সাফল্যের হার ৬০-এর বেশি। স্পেন যদি পেনাল্টি পায়, সেক্ষেত্রে কোর্তোয়াকে গড়তে হবে বাধার দেয়াল।
ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পেনাল্টির মুখোমুখি হয়ে কোর্তোয়ার সাফল্যের হার ৫০ শতাংশ। বিশ্বকাপে দুইবার পেনাল্টির সামনে পড়েছিলেন তিনি। ২০১৪ সালে আলজেরিয়ার বিপক্ষে গোল হজম করেছিলেন। আর গত আসরে কানাডার বিপক্ষে পেনাল্টি সেভ করে জয়ে ভূমিকা রেখেছিলেন।
আর শুধু পেনাল্টি শুটআউটে কোর্তোয়া গড়ে ছয় পেনাল্টির একটি সেভ করেছেন। ১৬ পেনাল্টির মুখোমুখি হয়েছেন তিনি। শুটার মিস করেছেন চারটি এবং বাকি ১২টির মধ্যে কোর্তোয়া সেভ করেছেন দুটি। সাফল্যের হার ১৬.৭ শতাংশ।
এফএইচএম

