বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপদের মুখোমুখি লড়াইয়ের টিকিট পেতে লড়বে স্পেন ও বেলজিয়াম। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হবে ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Spain-Belgium live watch)।
বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ক্লিক করুন এখানে
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।
এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
এফএইচএম

