World Cup Football Field

বিজ্ঞাপন

স্পেন-বেলজিয়ামের শুরুর একাদশে রয়েছেন যারা

স্পেন-বেলজিয়ামের শুরুর একাদশে রয়েছেন যারা

সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে ফুটবলের অন্যতম শীর্ষ দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ম্যাচটি শুরুর আগেই দুই দলের কোচ ভারসাম্য রেখেই ঘোষণা করেছে দুই দলের শুরুর একাদশ।

স্পেনের একাদশে বরাবরের মতোই মাঝমাঠের দখল ধরে রাখতে থাকছেন রদ্রি ও ফাবিয়ান রুইজ। আর আক্রমণভাগে তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও দানি ওলমোর সঙ্গে থাকছেন মিকেল ওইয়ারজাবাল।

অন্যদিকে, বেলজিয়ামের গোলপোস্টের নিচে থাকছেন থিবো কোর্তোয়া। মাঝমাঠ ও আক্রমণের ধার বাড়াতে কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু ও লিয়ান্দ্রো ত্রোসারকে নিয়ে সাজানো হয়েছে রেড ডেভিলদের একাদশ।

স্পেনের শুরুর একাদশ

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

বেলজিয়ামের শুরুর একাদশ

থিবো কোর্তোয়া (গোলরক্ষক), ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ত্রোসার, চার্লস ডি কেটেলারা।

এমএমএম/