World Cup Football Field

বিজ্ঞাপন

রুইজের গোলে এগিয়ে গেল স্পেন

রুইজের গোলে এগিয়ে গেল স্পেন

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন। ম্যাচের ৩০তম মিনিটে চমৎকার এক দলীয় আক্রমণ থেকে ডেডলক ভাঙেন স্প্যানিশ মিডফিল্ডার ফাভিয়ান রুইজ।

ডি-বক্সের খুব কাছ থেকে দানি ওলমোর নেওয়া জোরালো শটটি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্তভাবে প্রতিহত করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ড থেকে ধেয়ে আসা বল লুফে নিতে কোনো ভুল করেননি রুইজ। তার নেওয়া শটটি বেলজিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জড়িয়ে যায় জালে।

ম্যাচের শুরুতেই কোচ লুইস দে লা ফুয়েন্তের একটি সাহসী সিদ্ধান্তই যেন বদলে দিল ম্যাচের ভাগ্য। পেদ্রির পরিবর্তে আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন রুইজ, আর কোচের সেই আস্থার প্রতিদান তিনি দিলেন মাঠেই লিড এনে দিয়ে। স্পেনের আক্রমণাত্মক ফুটবলের সামনে এখন ১-০ গোলে পিছিয়ে থেকে চড়া পরীক্ষা দিতে হচ্ছে বেলজিয়ামকে।

এমএমএম/