World Cup Football Field

বিজ্ঞাপন

যেভাবে অনলাইনে দেখবেন ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

যেভাবে অনলাইনে দেখবেন ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে চমক দেখিয়ে চলেছে নরওয়ে। তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের গোলমেশিনে চড়ে সবশেষ ব্রাজিলবধ করেছে তারা। এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপে তিন আসরে দ্বিতীয় সেমিফাইনালে ওঠার হাতছানি থ্রি লায়নদের সামনে।

বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (England vs Norway live watch)।

বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ক্লিক করুন এখানে

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। 
 
এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

এইচজেএস