World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কার পক্ষে?

আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কার পক্ষে?

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার এবারের যাত্রা যেন নাটকীয়তার সব সীমা ছুঁয়ে ফেলছে। কখনও অতিরিক্ত সময়ে কেপ ভার্দের বাধা পেরোনো, কখনও আবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন। লিওনেল স্কালোনির দল যেন প্রতিটি ম্যাচেই নতুন গল্প লিখছে।

রোববার কানসাসে কোয়ার্টার ফাইনালে তাদের সামনে এবার সুইজারল্যান্ড। শেষ ষোলোর রোমাঞ্চকর জয়ের পর আত্মবিশ্বাসী আর্জেন্টিনা মাত্র দুটি জয় দূরে আরেকটি বিশ্বকাপ ফাইনাল থেকে।

নাটকীয়ভাবে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বড় ভরসা লিওনেল মেসি, যিনি ইতোমধ্যে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন। বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

অন্যদিকে সুইজারল্যান্ড বাছাইপর্ব ও মূল আসর মিলিয়ে টানা ১১ ম্যাচে কোনো সময়ই পিছিয়ে না থাকার কীর্তি গড়েছে। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মুরাত ইয়াকিনের দল।

তারপরও পরিসংখ্যান আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। অপ্টার সুপারকম্পিউটার বলছে নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে সুইজারল্যান্ডের সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারসহ সব সম্ভাবনা বিবেচনায় সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, আর সুইজারল্যান্ডের ২৯.৫ শতাংশ।

এইচজেএস