World Cup Football Field

বিজ্ঞাপন

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে নরওয়ে ফুটবল দল। সুযোগ ছিল সেমিফাইনালে উঠার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ফলে শেষ আট থেকেই বিদায় নিতে হয় হালান্ডদের। বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য নিয়ে দেশে ফিরা ফুটবলারদের বরণ করে নেয় নরওয়েবাসী।

যুক্তরাষ্ট্র থেকে ফুটবলারদের বহনকারী বিমানটি ওসলোর মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এরপর সেখান থেকে দলটি সরাসরি পৌঁছায় ওসলোর রাজপ্রাসাদে। সেখানে স্কোয়াডের সকল সদস্য রাজা হারাল্ডের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

রাজপ্রাসাদের বিশাল চত্বর এবং ওসলোর প্রধান সড়ক কার্ল জোহানস গেট ততক্ষণে রূপ নিয়েছিল লাল ও নীল রঙের সমুদ্রে। আনুমানিক এক লাখেরও বেশি সমর্থক প্রিয় তারকাদের একনজর দেখতে সেখানে ভিড় জমান।

রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে নরওয়ের যুবরাজ হাকোন নিজেই ড্রাম বাজিয়ে হাজারো ভক্তকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনের নেতৃত্ব দেন।

তবে শেষ মুহূর্তের এই ঐতিহাসিক উল্লাসে দেখা মেলেনি দলের প্রাণভোমরা আর্লিং হালান্ড এবং মিডফিল্ডার সান্দার বার্গের। যুক্তরাষ্ট্র থেকে ফেরার ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হওয়ায় পরবর্তী ক্লাবের বিমান ধরার তাড়া ছিল এই দুই তারকার।

এমএমএম/