বিজ্ঞাপন

আর্থিক সংকটে আল নাসর, বেতন বকেয়া রোনালদোদের

আর্থিক সংকটে আল নাসর, বেতন বকেয়া রোনালদোদের

বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ক্লাবে নগদ অর্থের তীব্র ঘাটতির কারণে দেরি হচ্ছে ফুটবলারদের বেতন দিতে। সেই সঙ্গে নতুন খেলোয়াড় দলে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন মৌসুম চলাকালীন এই সংকট তৈরি হওয়ায় ক্লাবের ভেতরে তৈরি হয়ে চরম অস্থিরতা।

সৌদি সংবাদ মাধ্যম আল রিয়াদিয়াহর প্রতিবেদন অনুযায়ী, নগদ অর্থ সংকটের কারণে আল নাসরের দৈনন্দিন ক্লাব পরিচালনা ব্যাহত হচ্ছে। মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড় তাদের জুন মাসের বেতনের মাত্র আংশিক অংশ পেয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ বর্তমানে এই বকেয়া টাকা পরিশোধের চেষ্টা চালাচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবে যোগ দেওয়ার পর গত কয়েক বছরে ক্লাবটিতে বিপুল বিনিয়োগ হলেও হঠাৎ এই আর্থিক টানাপোড়েসন সবাই অবাক করেছে।

আর্থিক সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ফুটবলার দলবদলের বাজারে। সম্প্রতি ক্লাব ছেড়ে চলে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। মাঠের মাঝমাঠের এই শূন্যতা পূরণের জন্য একজন বিশ্বমানের বিদেশি মিডফিল্ডার খোঁজার কাজ শুরু করেছিল ক্লাব প্রশাসন। কিন্তু তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেই আলোচনা ও চুক্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

নতুন কোচের সামনে বড় চ্যালেঞ্জ টানা সাফল্য এনে দেওয়া আল-নাসেরের নতুন প্রধান কোচ আঞ্জে পোস্টেকোগ্লুর জন্য এটি একটি বড় ধাক্কা।

আগামী মৌসুমে সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট- এই চারটি বড় প্রতিযোগিতায় লড়তে হবে ক্লাবটিকে। কিন্তু স্কোয়াডের ঘাটতি না মিটিয়ে এবং আর্থিক স্থিতিশীলতা না ফিরলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সামনে টিকবে থাকা কঠিন হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এমএমএম/