World Cup Football Field

বিজ্ঞাপন

দেশমের অনন্য রেকর্ড

দেশমের অনন্য রেকর্ড

টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। তাতে এক অনন্য রেকর্ড গড়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

এই টুর্নামেন্টে নিজের ২৬তম ম্যাচে কোচের দায়িত্ব পালন করছেন দেশম। তাতে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়লেন তিনি। এর মাধ্যমে তিনি হেলমুট শনের ২৫ ম্যাচের আগের রেকর্ডটি ছাড়িয়ে গেলেন।

৫৭ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড় ও কোচ উভয় হিসেবেই বিশ্বকাপ জয়ী বিশ্বের মাত্র তিনজন কোচের একজন। তিনি ১৯৯৮ সালে খেলোয়াড় ও ২০১৮ সালে কোচ হিসেবে এই বহুল কাঙ্ক্ষিত ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন। চলমান বিশ্বকাপের পরই তিনি দলের কোচের দায়িত্ব থেকে বিদায় নেবেন।

দেশমের অধীনে ফ্রান্স টানা দুইবার ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। ২০১৮ সালে তারা শিরোপা জয় করেছিল। ফ্রান্সের এই কোচ জানান যে, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই ছিল তাদের দলের এই ধারাবাহিকতার মূল চাবিকাঠি। তারা এখন টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলছে।

দেশম ব্যাখ্যা করে বলেন, ‘আপনি যখন একজন কোচ, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো মানিয়ে নেওয়া। ফুটবল কোনো নিখুঁত বিজ্ঞান নয়। তবে প্রস্তুতি ও পরিকল্পনা সবসময়ই গুরুত্বপূর্ণ, এমনকি একদম সূক্ষ্মতম খুঁটিনাটি বিষয়ের ক্ষেত্রেও।’

এফএইচএম