ল্যামিন ইয়ামাল বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে যে হেডব্যান্ডটি পরেছেন, তাতে ‘০৮৩০৪’ এবং ‘রোকাফোন্দা’ লেখা রয়েছে।
‘রোকাফোন্দা’ হলো স্পেনের মাতারো শহরের একটি অঞ্চলের নাম। সেখানে ইয়ামাল বড় হয়েছেন। আর ‘০৮৩০৪’ হলো সেই এলাকার পোস্টাল কোড।
ইয়ামাল সবসময়ই তার শিকড় ও খেটে খাওয়া মানুষের এই এলাকাটিকে গর্বের সাথে তুলে ধরেন। গোল করার পর তিনি নিজের আঙুল দিয়ে ‘৩০৪’ চিহ্ন বানিয়ে যে চিরচেনা উদযাপন করেন, সেটিও মূলত এই পোস্টাল কোডেরই অংশ।

ইয়ামাল শুধু হেডব্যান্ডেই নয়। বরং তার বুট জুতো এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসেও এই সংখ্যাটি ব্যবহার করে থাকেন।
চলতি বিশ্বকাপে সমালোচকদের কড়া জবাব দিতে তিনি অন্য একটি ম্যাচে ‘ইগো ইয়ামাল’ লেখা আরেকটি হেডব্যান্ডও পরেছিলেন।
এফএইচএম

