World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের সমর্থন করছে ব্রাজিলিয়ানরা?

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের সমর্থন করছে ব্রাজিলিয়ানরা?

প্রতিটি বিশ্বকাপেরই মতো বাদ পড়া দলের সমর্থকেরা এখনো প্রতিযোগিতায় টিকে থাকা কোনো একটি দলের পক্ষ নেয়। অথবা প্রায়সময় কোনো একটি দলের বিপক্ষে অবস্থান নেয়। 

ব্রাজিলিয়ানদের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। ১৬ দলের পর্ব থেকে তাদের জাতীয় দল বিদায় নেওয়ার পর এখন তাদের সামনে কেবল একটি বিষয়ই পরিষ্কার— তারা কোনোভাবেই চায় না আর্জেন্টিনা জিতুক।

আজ আর্জেন্টিনার মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ডের পক্ষে ও লিওনেল স্কালোনির দলের বিপক্ষে প্রতিবেশী দেশটির বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অসংখ্য বার্তা পোস্ট করা হয়েছে। একটি পোস্টে জুড বেলিংহামের ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘ব্রাজিলই ইংল্যান্ড।’ এমনকি তারা লিওনেল মেসিকে ‘শয়তান’ বলে সম্বোধন করতেও দ্বিধা করেনি।

বিশেষ করে কেজ টিভি অ্যাকাউন্টটি থেকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি ট্রল ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একের পর এক পোস্টের মাধ্যমে তারা ব্রিটিশদেরই বরং ‘দক্ষিণ আমেরিকান’ হিসেবে বিবেচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। দাবি করা হয়েছে যে—আর্জেন্টিনা বাদে পুরো বিশ্বই আজ ‘থ্রি লায়ন্স’-এর পক্ষে রয়েছে।

ফুটবল সংস্কৃতির অংশ ও চিরন্তন এই ঐতিহাসিক দ্বন্দ্বের মাঝে ব্রাজিল আরেকটি ব্যর্থ বিশ্বকাপ মিশন নিয়ে হতাশ। একই সাথে তারা তাদের ইতিহাসে ফাইনালে না পৌঁছানোর দীর্ঘতম খরায় ভুগছে। এই প্রথম টানা ৬টি আসরে তারা ফাইনালের টিকিট পেতে ব্যর্থ হলো।

অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বার্তাগুলো পুরো ব্রাজিলের জনসংখ্যার প্রতিনিধিত্ব করে না। আজ নিশ্চিতভাবেই অনেক ব্রাজিলিয়ান থাকবেন, যারা আর্জেন্টিনার জয় কামনা করবেন।

এফএইচএম