সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। রদ্রিগো দে পলের জায়গায় এসেছেন জিউলিয়ানো সিমিওনে। ইংল্যান্ডের সঙ্গে অনেক বড় ইতিহাস আছে সিমিওনে পরিবারের। এই সিমিওনে দিয়েগো সিমিওনের ছেলে। ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে আলোচিত নাম ছিল দিয়েগো সিমিওনে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক আলোচিত ঘটনাটি ঘটে ১৯৯৮ বিশ্বকাপে। খেলার প্রথমার্ধ শেষে স্কোর ছিল ২-২। ইংল্যান্ডের হয়ে গোল করেন অ্যালান শিয়েরার ও মাইকেল ওয়েন। আর্জেন্টিনার হয়ে গোল করেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও হাভিয়ের জানেত্তি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়েগো সিমিওনের ফাউলের প্রতিশোধ নিতে গিয়ে তাকে লাথি মারেন ডেভিড বেকহ্যাম। যার সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এরপর ১০ জন নিয়েও ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা কোয়ার্টারে ওঠে। ২০১৮ সালে কলম্বিয়াকে হারানোর আগপর্যন্ত যে অভিশাপ ইংল্যান্ডকে তাড়া করে ফিরেছিল। এবার তারা লাতিন দেশটিকে একই রাউন্ডের ম্যাচে পেনাল্টি শুটআউটে হারায় সমান ৪-৩ ব্যবধানে।
এফএইচএম

