বুধবার আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের শুরুর একাদশে জায়গা পেয়েছেন হ্যারি কেইন। তাতেই গড়েছেন দারুণ এক রেকর্ড। ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইংল্যান্ডের আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন কেইন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজের ১২১তম ম্যাচটি খেলতে নেমে এই স্ট্রাইকার সাবেক অধিনায়ক ওয়েইন রুনিকে ছাড়িয়ে গেছেন। তবে ১২৫টি ম্যাচ খেলে গোলরক্ষক পিটার শিলটন এখনও সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন।
৮৫টি গোল করে কেইন বর্তমানে থ্রি লায়নদের সর্বকালের সেরা আন্তর্জাতিক গোলদাতা। এই রেকর্ডও তিনি কেড়ে নিয়েছেন রুনির (৫৩) কাছ থেকে।
এই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বিশ্বমঞ্চে এ পর্যন্ত ১৪টি গোল করেছেন। গার্ড মুলারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে তিনি। কোনো ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে কেইন এ পর্যন্ত ছয়টি গোল করেছেন। দেশের হয়ে একটি টুর্নামেন্টে এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিতে তার আর মাত্র একটি গোল প্রয়োজন। এর আগে ১৯৮৬ সালে গ্যারি লিনেকার এবং ২০১৮ সালে কেইন নিজে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি করে গোল করেছিলেন।
এফএইচএম

