World Cup Football Field

বিজ্ঞাপন

ছাদ ঢাকা স্টেডিয়ামে সমর্থকদের হুংকার

ছাদ ঢাকা স্টেডিয়ামে সমর্থকদের হুংকার

বাইরে তীব্র রোদ। আটলান্টা স্টেডিয়ামে প্রবেশের পর তাপের কোনো অনুভূতি নেই। অত্যাধুনিক স্টেডিয়াম ছাদে ঢাকা। ফলে বাইরের তাপ খেলোয়াড় ও সমর্থকদের স্পর্শ করছে না।  

ছাদ ঢাকা স্টেডিয়াম সমর্থকদের জন্য দারুণ। সমর্থকরা যখন দলকে সমর্থন দিতে চিতকার করেন তখন সেই শব্দ বাইরে যেতে পারে না। ছাদে ধ্বনি প্রতিধ্বনি হয়ে আবার গ্যালারিতে ফিরে আসে। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকরা নিজ নিজ দলের সমর্থন দিচ্ছেন চিল্লিয়ে। মিডিয়া ট্রিবিউন গ্যালারির সাথে হওয়ায় সেই শব্দ পাওয়া যায় দারুণভাবেই। 

ইংল্যান্ড ও আর্জেন্টিনা দ্বৈরথ মানে বিশ্ব ফুটবলের বড় আকর্ষণ। দুই দলের ফুটবলারদের শারীরিক মনোভাব অন্য ম্যাচের চেয়ে একটু বিশেষ রকম ছিল। আক্রমণের পাশাপাশি ফাউলও হয়েছে বেশ কয়েকটি। রেফারিকে বাঁশি বাজিয়ে খেলা থামাতে হয়েছে আবার কখনো কার্ড দেখিয়েছেন। 

মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মেসির কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি। তাই মেসির প্রতি আর্জেন্টিনার সমর্থকদের ছিল বিশেষ নজর। মেসি দুই একবার তার জাদু দিয়ে কয়েকজন কাটিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। 

ইংল্যান্ড আর্জেন্টিনার বক্সের আশেপাশে দুই বার ফ্রী কিক পেয়েছিল। সেটা অবশ্য বড় কোনো বিপদ ঘটাতে পারেনি আর্জেন্টিনার জন্য। প্রথমার্ধে দুই দলই প্রায় সমানতালে খেলেছে। বল পজেশন ও পাস সম্পন্ন করার সংখ্যায় আর্জেন্টিনা খানিকটা এগিয়ে। 

এজেড/ডিএ