বিজ্ঞাপন

রেকর্ড গড়লেন মেসি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে খেলছেন। বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

আর্জেন্টিনার হয়ে এই ম্যাচে মাঠে নেমে মেসি তার বিশ্বকাপ ক্যারিয়ারের ৩৩তম ম্যাচ ও তৃতীয় সেমিফাইনাল খেলার মাইলফলক স্পর্শ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, ৩৯ বছর ২১ দিন বয়সে মাঠে নেমে মেসি ইতিহাসের সবচেয়ে বয়স্ক নন-গোলরক্ষক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার অনন্য কীর্তি স্থাপন করেন।

এর আগে খেলা দুটি বিশ্বকাপ সেমিফাইনালে মেসি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন এবং দুটিতেই তার দল জিতে ফাইনালে উঠেছিল।

এফএইচএম