বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে থাকছেন না বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই পেসার। ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে এখন টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। এবার প্রথম ম্যাচ শেষে চোটের কারণে দলের বাইরে চলে যেতে হয়েছে শরিফুলকে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না শরিফুল। এর আগে ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫০ রান দিলেও কোনো উইকেট পাননি এই পেসার। তবে সিরিজের শেষ ওয়ানডেতে ৪৪ রান খরচায় তুলে নেন ৪ উইকেট।

চোটের ধরন অনুযায়ী, শরিফুলের মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশে ফিরে তিনি শুরু করবেন পুনর্বাসন কার্যক্রম।

এসএইচ/আইএইচ