বিজ্ঞাপন

৪ বলে ৪ ছক্কা হাঁকিয়ে যা বললেন সাইফউদ্দিন

৪ বলে ৪ ছক্কা হাঁকিয়ে যা বললেন সাইফউদ্দিন

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। তবে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ম্যাচে কিছুটা লড়াই চালালেও শেষ পর্যন্ত ১৫২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সহজেই জিতেছে বাংলাদেশ।

এদিন ব্যাট হাতে ১০ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের সাথে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সবার আগে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেলাম। তাই আমি খুবই এক্সাইটেড। পাশাপাশি আমরা সিরিজে ১-১ সমতায় ফিরেছি।'

'সব কৃতিত্ব আমাদের দুই ওপেনার ব্যাটারকে দিতে হবে। তারা অসাধারণ ব্যাটিং করেছে। বড় সংগ্রহ গড়ার ভিত্তিটা তারাই তৈরি করে দিয়েছে। আমাদের বোলিং আক্রমণও দারুণ করেছে। শেখ মেহেদী (হাসান), রিশাদ (হোসেন) - সবাই ভালো বল করেছে।’-যোগ করেন তিনি।

সাইফউদ্দিন আরও জানান, ‘গত কয়েক দিন আমরা অনেক আলোচনা করেছি। আমাদের এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হতো। এখানে এখন শীতকাল, আর আমাদের দেশের আবহাওয়া অনেক গরম। তাই উইকেটের সঙ্গে মানিয়ে নিতে শুরুতে একটু সমস্যা হচ্ছিল। তবে দুই দিন আগে আমরা একটি ভালো মিটিং করেছি, আর সে কারণেই আজ আমাদের ব্যাটাররা এত ভালো খেলতে পেরেছে।'

এসএইচ/এইচজেএস