বিজ্ঞাপন

গার্দিওলার কোচিং ক্যারিয়ারের অপূর্ণতা ঘুচাতে পারেন শুধুই নেইমার

গার্দিওলার কোচিং ক্যারিয়ারের অপূর্ণতা ঘুচাতে পারেন শুধুই নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারজুড়ে অসংখ্য সেরা কোচের অধীনে খেলার সুযোগ হয়েছে। কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে সফল কোচদের একজন পেপ গার্দিওলার সঙ্গে তার সেই কাঙ্ক্ষিত জুটি আর কখনোই গড়ে ওঠেনি। আর সেটিই আজও আক্ষেপ হয়ে রয়ে গেছে স্প্যানিশ এই কোচের মনে।

গার্দিওলা ও নেইমারের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কও দীর্ঘদিনের। ২০১৬ সালে নেইমার নিজেই বলেছিলেন, 'গার্দিওলা এমন একজন কোচ, যাকে আমি ভীষণ সম্মান করি এবং যার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী।' দুই বছর পরও একই ইচ্ছার কথা পুনরায় জানিয়েছিলেন তিনি।

একসময় গুঞ্জন উঠেছিল, ব্রাজিল জাতীয় দলের কোচ হতে পারেন গার্দিওলা। সেই সম্ভাবনা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। ফলে নেইমার-গার্দিওলা জুটির স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই আবারও তুলে ধরেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ, 'নেইমার এমন একজন খেলোয়াড়, যাকে কোচিং করাতে পারলে আমার খুব ভালো লাগত। মেসির বার্সেলোনার বিপক্ষে আমি খেলেছি, আর যখন বায়ার্ন মিউনিখে ছিলাম তখন নেইমারও আমার বিপক্ষে খেলেছে। তারা ছিল সত্যিই অপ্রতিরোধ্য।'

এদিকে বিশ্বকাপে ইনজুরির সঙ্গে লড়াই করেই খেলতে নেমেছিলেন নেইমার। বেশ কয়েকটি ম্যাচে তাকে বদলি হিসেবে ব্যবহার করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা।

এইচজেএস