বিজ্ঞাপন

মেগা ফাইনাল: স্পেনের ডিফেন্স বনাম আর্জেন্টিনার আক্রমণভাগ

মেগা ফাইনাল: স্পেনের ডিফেন্স বনাম আর্জেন্টিনার আক্রমণভাগ

ফুটবল ইতিহাসের এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকা ও ইউরোপের বর্তমান দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ও স্পেন। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দুই দলের এই মহারণকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে উন্মাদনা তুঙ্গে।

পরিসংখ্যানের দিক থেকে দুই দলই রয়েছে অবিশ্বাস্য ফর্মে। টাইব্রেকার বাদে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে পা রেখেছে স্প্যানিশরা। অন্যদিকে, টানা ১৪ ম্যাচ জিতে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অপ্টা সুপারকম্পিউটারের মতে, টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে লুইস দে লা ফুয়েন্তের স্পেন কিছুটা এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে আলবিসেলেস্তেরা ছেড়ে কথা বলবে না। এবারের বিশ্বকাপে স্পেনের ডিফেন্স যেকোনো দলের জন্যই একটি দুর্ভেদ্য প্রাচীর। এবারের বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছে তারা।

তবে এই প্রাচীর ভাঙার জন্য আর্জেন্টিনার রয়েছে এক দুর্দান্ত আক্রমণভাগ। বরাবরের মতোই আর্জেন্টাইন আক্রমণের মূল অস্ত্র লিওনেল মেসি, যিনি টুর্নামেন্টে সবচেয়ে বেশি (৩৪টি) শট নিয়েছেন। ফ্রি-কিক থেকে গোল করার অসাধারণ দক্ষতার পাশাপাশি লওতারো মার্তিনেসের মতো বিকল্প বেঞ্চের শক্তিও আর্জেন্টিনার বড় প্লাস পয়েন্ট। অন্যদিকে স্পেনের হয়ে তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল প্রতিপক্ষের ডিফেন্সে ত্রাস সৃষ্টি করতে প্রস্তুত।

বিশ্বকাপের এই মেগা ফাইনালে একদিকে থাকছে স্পেনের নিখুঁত ও নিটোল রক্ষণভাগ, আর অন্যদিকে আর্জেন্টিনার ধারালো আক্রমণ। মাঠের কৌশলে কোন দল কাকে টেক্কা দেয় এবং শেষ পর্যন্ত কার মাথায় বিশ্বজয়ের মুকুট ওঠে, তা দেখতে মুখিয়ে আছে কোটি কোটি ফুটবলপ্রেমী।

এমএমএম/