বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন কোচের সংবাদ সম্মেলনে কিছুক্ষণ

চ্যাম্পিয়ন কোচের সংবাদ সম্মেলনে কিছুক্ষণ

স্পেনের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সংবাদ সম্মেলনে এসেছেন ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। কান্না করে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়েছেন তিনি। আর্জেন্টাইন কোচের আবেগে সাংবাদিকদের মনও খানিকটা ভারাক্রান্ত। স্ক্যালোনির গুরু স্পেনের কোচ দেল ফুয়েন্তে এসেছেন আধ ঘণ্টা পর।

দেল ফুয়েন্ত আসার পর করতালি দিয়ে তাকে স্বাগত জানান সাংবাদিরা। স্পেনের মিডিয়া অফিসার মিনিট দুয়েক পর প্রশ্ন নেয়া শুরু করলেন। স্প্যানিশ সাংবাদিকের শুরুতে জিজ্ঞাসা, ‘প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন কোচ কেমন লাগছে?’  ফুয়েন্তের উত্তর, ‘এটা একজন কোচের জন্য অনেক সম্মানের ও বড় অর্জন। এজন্য আমার খেলোয়াড়দের কৃতিত্ব বেশি।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মানেই মেসিকে আটকানোর চেষ্টা। অনেক কোচই সফল হন না। আজ স্পেন মেসিকে খেলতেই দেয়নি। আর্জেন্টিনার মতো দল ৯০ মিনিটে একটা শট অন টার্গেট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছে? এর উত্তরে তিনি বলেছেন, ‘আমার কোচিং স্টাফের কৃতিত্ব। তারা অনেক কাজ করে প্রকৃত বিশ্লেষণ করেছে। খেলোয়াড়রা সেটা প্রকৃত বাস্তবায়ন করেছে।’

স্পেন ফেভারিট হিসেবে ছিল বিশ্বকাপে। তবে চ্যাম্পিয়ন হবে এমন বাজি ধরার লোক কমই ছিল শুরুর দিকে। বিশেষ করে কেপভার্দের সঙ্গে ড্রয়ের পরে। এ নিয়ে স্পেনের কোচ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ দল। মাঠের কঠোর পরিশ্রমে এই সফলতা। এই দলটি পরিবারের মতো।’

স্পেনবাসীর ফুটবল ধ্যানজ্ঞান। এই সাফল্য তাই স্পেনের জনগণেরও বলেন কোচ, ‘এই ট্টফি শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফের নয়। স্পেনের সব জনগণের তারা আমাদের উপর আস্থা রেখেছে।’

বিশ্বকাপের পর কোচিং স্টাফে রদবদল হয়। ফেডারেশন কখনও কোচকে বিদায় করে, আবার কোচও নিজ থেকে বিদায় জানায়। ফুয়েন্তর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন হলে বলেন, ‘এখন আনন্দ করার দিন। এটা উপভোগ করতে চাই। ভবিষ্যত নিয়ে পরে ভাববো।’

সংবাদ সম্মেলন শেষে স্প্যানিশ সাংবাদিকরা ঘিরে ধরেন। কোচ ঘনিষ্ঠদের সঙ্গে আলিঙ্গন করেন৷ অন্য দেশের সাংবাদিকদের সঙ্গেও ফ্রেমবন্দী হয়েছেন সানন্দে।

এজেড/এমএমএম