বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রেখেই বাজিমাত করলেন লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই জিতে গেলেন বিশ্বকাপ ট্রফি। এবার কি সেই মজার প্রতিশ্রুতি রাখতে চলেছেন স্পেন তারকা!

বিশ্বকাপের আসর শুরুর আগমুহূর্তে ভক্তদের এক মজার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়ামাল। বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার ঘোষণা দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। শুধু তাই নয়, উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেওয়ার কথা বলেছিলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’

চলতি বিশ্বকাপে ইয়ামাল সাত ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। কেপ ভার্দের বিপক্ষে তিনি বদলি নামেন। চোট নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন তিনি। টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারলেও প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ করে রেখেছিলেন প্রায় সময়। গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ফাইনাল জয়ে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।

১৯ বছর ৬ দিন বয়সে ইয়ামাল ফিফা বিশ্বকাপ জয়ী চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যৌথভাবে নাম লেখালেন। পাউ কুবারসি (১৯ বছর ১৭৮ দিন) হলেন সপ্তম সর্বকনিষ্ঠ। এ ছাড়া ইয়ামাল ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়, যার সামনে আছেন ১৯৫৮ সালে ব্রাজিলের পেলে (১৭ বছর ২৪৯ দিন) এবং ১৯৮২ সালে ইতালির জুসেপ্পে বারগোমি (১৮ বছর ২০১ দিন)। এছাড়া ইয়ামাল হলেন ইতিহাসের প্রথম টিনএজার, যিনি একই সঙ্গে ইউরো এবং ফিফা বিশ্বকাপ উভয় শিরোপাই জিতেছেন।

এফএইচএম