বিজ্ঞাপন

আবার কাঁদলেন আর্জেন্টিনা কোচ

আবার কাঁদলেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংবাদ সম্মেলনে নিজেকে ধরে রাখতে পারেননি লিওনেল স্কালোনি। প্রশ্নোত্তর পর্ব শেষ না করে কাঁদতে কাঁদতে সম্মেলন কক্ষ ছাড়েন আর্জেন্টিনা কোচ। অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন পরে। পুজাতোয় পরিবারের কাছে আসার আগে বেশ বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর। কিন্তু নিজ শহরে ফিরে চেনাজানা মানুষদের সামনে আবার কাঁদলেন স্কালোনি।

পুজাতোতে স্থানীয় বাসিন্দাদের একটি দল স্কালোনিকে শুভেচ্ছা জানায়। তাদের ‘লিও যাচ্ছে না’ স্লোগান আর্জেন্টিনা কোচের হৃদয় নাড়িয়ে দেয়। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমরা জিততে পারিনি। আমরা সে টা জানি; আমরা আমাদের মানুষদের আনন্দের জন্য খেলি এবং এ কারণেই এটা কষ্টের। আমরা লড়াই চালিয়ে যাব।’

পুরো বিশ্বকাপে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে গাড়ি থেকে নেমে ভক্তদের কাছে যান স্কালোনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জোর দিয়ে তিনি বলেন, ‘এগুলো বেদনাদায়ক এবং কষ্টের দিন। আমরা সন্তুষ্ট যে আমাদের সবটা উজাড় করে দিয়েছি। কখনো কখনো আপনি জিতবেন এবং কখনো আপনি পারবেন না। আমাদের স্বীকার করতে হবে স্পেন অনেক ভালো খেলেছে।’

নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলতে হয়েছে স্কালোনিকে। তার কথা, ‘এগুলো স্বাভাবিক ব্যাপার যে এসব পুনর্বিবেচনা করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে একতা তৈরি হয়েছে।’ তিনি শেষ করলেন, ‘আমি আছি কি নেই, এটা তার ঊর্ধ্বে। আমরা ডিসেম্বর পর্যন্ত এখানে আছি।’

এফএইচএম