বিজ্ঞাপন

এনজোর লাল কার্ডের পর রেফারির মনোযোগ অন্যদিকে সরাতে চেয়েছিলেন মেসি!

এনজোর লাল কার্ডের পর রেফারির মনোযোগ অন্যদিকে সরাতে চেয়েছিলেন মেসি!

আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ছিল আগুন-বারুদে লড়াই। ফাউল হয়েছে ৪৬টি, চারটি হলুদ কার্ড ও লাল কার্ড একটি। ম্যাচ শেষে তো হাতাহাতি, মারামারিও হয়ে গেল।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের দ্বিতীয় হলুদ কার্ডের কারণে আর্জেন্টিনাকে খেলা শেষ করতে হয়েছে ১০ জন নিয়ে। নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, এনজোর লাল কার্ড পাওয়ার পরপর লিওনেল মেসি এসে রেফারিকে মাটিতে পড়ে থাকা নিকোলাস তাগলিয়াফিকোর অবস্থা দেখতে বলছেন। ভিডিওতে এটাও পরিষ্কার দেখা গেছে যে, তাগলিয়াফিকো ইনজুরির অভিনয় করেছেন।

স্পেনের কাছে ফাইনালে হারের পর এনজো মুখ খুলেছেন। দেশের জন্য সবকিছু দেওয়ার প্রতিজ্ঞা তার কণ্ঠে। দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তিনি সমর্থকদের কাছে ক্ষমা চান এবং ড্রেসিংরুমে যাওয়ার পথে ক্ষোভে সাইডলাইনের একটি মাইক্রোফোনে লাথি মারেন।

ফাইনাল হারের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এনজো। তিনি লেখেন, ‘সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু রয়েছে। অনেক বছর ধরে এই দলটি আমাদের সেরাটা দিয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা শিখিয়েছে প্রতিযোগিতা কেবল জয়ের জন্য নয়, শার্টটির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া এবং কখনো হার না মানার নাম।’ 

এফএইচএম