ট্রান্সফার উইন্ডোতে আবারও চমক দেখালো ইংলিশ ক্লাব চেলসি। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টিনার তরুণ তারকা ফুটবলার ভ্যালেন্টিন বারকোকে দলে ভিড়িয়েছে তারা। দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং যেকোনো মুহূর্তে আসতে পারে অফিসিয়াল ঘোষণা।
স্ট্রাসবার্গের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ২১ বছর বয়সী এই ডিফেন্ডার। ফরাসি ক্লাবটির জার্সিগায়ে মাঠে নেমেছেন মোট ৪৩টি ম্যাচে। দলের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি তিনি গোল করেছেন মোট তিনটি। আর গোলে অ্যাসিস্ট করেছেন নয়টি।
জাতীয় দল আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি। মাঠের বহুমুখী দক্ষতা এবং মাঝমাঠ ও লেফট-ব্যাক দুই জায়গাতেই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার কারণে কোচ জাবি আলোনসো তাকে নিয়ে বেশ আশাবাদী।
একই মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় স্ট্রাসবার্গ থেকে চেলসিতে যাওয়া পঞ্চম খেলোয়াড় হতে যাচ্ছেন বারকো।
প্রসঙ্গত, ২০২৪ সালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলে অভিষেক হয় ভ্যালেন্টিন বারকোর। এখন পর্যন্ত দেশের হয়ে তিনি ম্যাচ খেলেছেন পাঁচটি। আর গোল করেছেন দুটি।
এমএমএম/
