বিজ্ঞাপন

ইংল্যান্ডের লিগে খেলা হচ্ছে না মুস্তাফিজের

ইংল্যান্ডের লিগে খেলা হচ্ছে না মুস্তাফিজের

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডেতে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে সিরিজের মাঝ পথে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। সেই চোটের কারণে এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকেও ছিটকে গেলেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্ট খেলার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে আর খেলা হছে না তার। এবারের আসরের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহ্যাম ফনিক্স। তারাই মুস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ে সফরে গত ৬ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। একই সঙ্গে হাঁটুতেও চোট ছিল এই বাঁহাতি পেসারের।

বার্মিংহাম প্রথমে জানিয়েছিল মুস্তাফিজ দলে যোগ দেওয়ার পর চোট পরখ করে দেখা হবে। এরপরে সিদ্ধান্ত হয় বাংলাদেশেই তার ফিটনেস টেস্ট করা হবে। এবার জানা গেল তার আর খেলা হচ্ছে না।

মুস্তাফিজের বদলি হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি বার্মিংহ্যাম।

এসএইচ/এইচজেএস