আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে ছাড়া ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে তারা। পেসার ফজলহক ফারুকিকে ফেরানো হয়েছে দলে।
এছাড়া ইয়ামিন আহমাদজাই ও সালিম সাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সিরিজের জন্য। গত মাসে ভারত সফরে যাওয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরিদ মালিক ও বিলাল সামি।
হাসমতউল্লাহ শহীদী নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তার উত্তরসূরি হয়েছেন রহমত শাহ। প্রথমবার জাতীয় দলে অধিনায়কত্ব করবেন তিনি। তার সহকারী থাকবেন রহমানউল্লাহ গুরবাজ।
আগামী ৫ আগস্ট শুরু হবে এই সিরিজ। বাকি চার ম্যাচ ৭, ১০, ১২ ও ১৫ আগস্ট।
স্কোয়াড: রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদী, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, নাঙ্গায়াল খারোটাই, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই, সালিম সাফি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শারিফি।
এফএইচএম
