বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে ছয় হারের পর ভারতের জয় নিয়ে সাবেক ক্রিকেটার

‘বাসি খাবারও বিয়ের খাবারের মতো সুস্বাদু লাগে’

‘বাসি খাবারও বিয়ের খাবারের মতো সুস্বাদু লাগে’

শ্রেয়াস আইয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার প্রথম জয় পেয়েছেন। এই বছরের শুরুতে সূর্যকুমারের স্থলাভিষিক্ত হওয়ার পর তার নেতৃত্বে টানা ছয় ম্যাচ হেরে প্রথম জয় দেখল মেন ইন ব্লুরা।

বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হারে। এই বড় অঘটনের পর পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে পরাজিত হয়েছিল ভারত। শেষ পর্যন্ত জয়খরা কেটেছে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে তিন ম্যাচের সিরিজ তারা সাত উইকেটের জয়ে শুরু করেছে।

কঠোর সমালোচিত অধিনায়ক শ্রেয়াসের জন্য এই জয় নিশ্চিতভাবে স্বস্তির। তবে তাদের এই সাফল্য উদযাপন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু সাম্প্রতিক ফলাফল বিবেচনায় ভারতের জয় উদযাপনকে যুক্তিযুক্ত বললেন সাবেক ক্রিকেটার সাদাগোপান রামেশ।

ইনস্টাগ্রামে আপলোড করা এক ভিডিওতে তিনি বলেছেন, ‘অনেকে বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র একটি জয়েই ভারতের এত উচ্ছ্বসিত হওয়া উচিত নয়। তবুও যখন আপনাকে টি-টোয়েন্টিতে একটি ম্যাচ জেতার জন্য এত দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকতে হয়, তখন বাসি খাবারও বিয়ের খাবারের মতো সুস্বাদু লাগে।’

তিনি আরও বলেন, ‘শ্রেয়াস নিশ্চিতভাবে তার নেতৃত্বে ভারতের এমন বিপর্যয় বিবেচনায় স্বস্তির নিশ্বাস ফেলছে। সে এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে যে কারো বিপক্ষে একটি জয় তার জন্য যথেষ্ট।’

এফএইচএম