বিজ্ঞাপন

নতুন ঠিকানায় বিশ্বকাপে চমকে দেওয়া দলের কোচ!

নতুন ঠিকানায় বিশ্বকাপে চমকে দেওয়া দলের কোচ!

চলতি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করেছিল কেপ ভার্দে। এই দলের গোলকিপার ভোজিনহা চিলিয়ান ক্লাব কোলো কোলোতে যোগ দিতে যাচ্ছেন বলে খবর। তাদের কোচ পেদ্রো লাইতাও ‘বুবিস্তা’ নতুন ঠিকানায় যাচ্ছেন। মরক্কোর ক্লাব রেনেসাঁ বারকানের নতুন কোচ খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

তিউনিসিয়ার কোচ মুইন শাবানি নিজের দেশের জাতীয় দলের দায়িত্ব নিতে পদত্যাগ করেন। তারপর থেকে মরক্কোর এই ক্লাবটিতে কোনো প্রধান কোচ ছিল না।

মরক্কোর প্রো লিগে চ্যাম্পিয়ন মাগরেব ফেজের পেছনে থেকে রানার্স-আপ হিসেবে মৌসুম শেষ করায় রেনেসাঁ বারকান আগামী আফ্রিকান চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘রেডিও মার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, রেনেসাঁ বারকান এবং বুবিস্তার মধ্যকার আলোচনা বেশ অগ্রগতি লাভ করেছে। সূত্র জানিয়েছে, দুই পক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তির শর্তাবলীতে একটি প্রায়-চূড়ান্ত সমঝোতা হয়েছে। এখন কেবল অল্প কিছু প্রশাসনিক আনুষ্ঠানিকতা বাকি।

রেনেসাঁ বারকানের সঙ্গে তার এই চুক্তিটি ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৬ সালের বিশ্বকাপে বুবিস্তার অধীনে কেপ ভার্দে অসাধারণ পারফরম্যান্স দেখায় এবং রাউন্ড অব ৩২-এ পৌঁছায়। যেখানে আর্জেন্টিনার কাছে অল্পের জন্য হেরে তাদের বিদায় নিতে হয়।

এফএইচএম

বিজ্ঞাপন