ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হয়েছে শনিবার। এই ম্যাচের ঠিক আগে অনুশীলন করতে গিয়ে পিঠের চোট পেয়ে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন আব্দুল্লাহ ফজল। তার পরিবর্তনে পাকিস্তান তাদের টেস্ট দলে দুজনকে যুক্ত করেছে।
সৌদ শাকিল ও আব্দুল্লাহ শফিক পাকিস্তান দলে যোগ দেবেন। ওয়েস্ট ইন্ডিজ তো বটেই, ইংল্যান্ড সফরের স্কোয়াডেও থাকবেন তারা। পিসিবি জানিয়েছে, ফজলের স্থলাভিষিক্ত করা হচ্ছে শফিককে। যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে টেস্ট খেলেননি।
ফিটনেস ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে ছিলেন না শাকিল। কিন্তু ডিরেক্টর অব ক্রিকেট আকিব জাভেদ তাকে ইংল্যান্ডে দলে পাওয়ার আশা করেছিলেন। কিন্তু ফজলের অনুপস্থিতিতে মিডল অর্ডারের ঘাটতি মেটাতে আগেভাগে তাকে ফেরানো হলো।
ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমিতে পাকিস্তান সাতজনের পরিবর্তে ছয় বিশেষজ্ঞ ব্যাটারকে নিয়ে খেলছে। ফাস্ট বোলিং অলরাউন্ডার আমির জামাল সাত নম্বরে ব্যাটিং করবেন। তাতে টেল এন্ডার স্বাভাবিকের চেয়ে একটু বড় এবার। তবে শাকিলের অন্তর্ভুক্তি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং লাইনে বাড়তি শক্তি যোগাতে যাচ্ছে।
এফএইচএম
