বিজ্ঞাপন

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। বিভিন্ন ক্লাব নতুন লক্ষ্য ঠিক করে তাদের দল গোছাতে শুরু করেছে নতুন খেলোয়াড় নেওয়ার মাধ্যমে, আবার কাউকে ছেড়ে দিয়ে। তবে বেশ কয়েকজন বড় তারকাই আছেন, যারা এই মুহূর্তে ‘ভবঘুরে’—যাদের এখনো অনেক কিছু দেওয়ার আছে, কারো সামনে সুযোগ ক্যারিয়ার পুনরুদ্ধার করার। কিন্তু এখনো কোনো ঠিকানা খুঁজে পাননি তারা।

দলবদলের বাজার চালু হয়েছে বিশ্বকাপ চলাকালে। মার্ক কুকুরেয়ার মতো তারকা ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু বেশ কয়েকজন তারকা এখনো কোনো ক্লাবের হতে পারেননি, এমন একটি তালিকা প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ। এর মধ্যে শীর্ষে রয়েছে মোহামেদ সালাহর নাম। ৩৪ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড লিভারপুলে ৯ বছরের ক্যারিয়ার শেষ করেছেন। এখনো তার ভবিষ্যৎ অনিশ্চয়তার ঘেরাটোপে রয়েছে। যদিও শোনা যাচ্ছে, তুরস্কের বেসিকটাসে তার যাওয়ার সময়ের ব্যাপার মাত্র।

আক্রমণভাগের সবচেয়ে সম্ভাবনাময়ী খেলোয়াড় হিসেবে এখনো ঠিকানাবিহীন দুসান ভ্লাহোভিচ। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড জুভেন্টাসের সঙ্গে ১৬৮ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন। ইতালিয়ান গণমাধ্যমের খবর, ফেনারবাশে ও বেসিকটাসের আগ্রহ তৈরি হয়েছে তার প্রতি।

Ten million euros less in wages? Interesting details revealed about Jadon  Sancho's possible return to BVB | Goal.com India
জ্যাডন সানচো

এই তালিকায় বেশ উপরের দিকে আছেন জ্যাডন সানচো। গত মৌসুমে অ্যাস্টন ভিলাতে ধারে খেলেছেন। ২৯ ম্যাচে গোল মাত্র একটি। জন স্টোনস আছেন তার সঙ্গে। ম্যানসিটিতে তার ভূমিকা ম্লান হয়েছে ইনজুরির কারণে। তবে লে’কিপ-এর প্রতিবেদন অনুযায়ী, দুজনের বয়স ২৬ ও ৩২ হওয়ায় তারা অবদান রাখতে সক্ষম।

রিয়ালে পাঁচ মৌসুম কাটানোর পর নতুন চ্যালেঞ্জের তাড়া করছেন ৩৪ বছর বয়সী ডেভিড আলাবা। এই সময়ে তিনি মাদ্রিদে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতন। যদিও তার শারীরিক ফিটনেস উদ্বেগ বাড়াচ্ছে।

Fabinho's fall from grace: Liverpool looking for a new 'lighthouse' after  Brazilian's dramatic decline | Goal.com India
ফ্যাবিনহো

মাঝমাঠের তারকা ফ্যাবিনহো। বিশ্বকাপে জাতীয় দলে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান। সৌদি আরবে আল ইত্তিহাদের হয়ে তিন মৌসুমে ১১১ ম্যাচ খেলা হয়েছে তার। এই ব্রাজিলিয়ানের সঙ্গে আছেন লিওন গোরেৎকা। আট মৌসুম পর বায়ার্ন মিউনিখ ছেড়েছেন তিনি। জুভেন্টাস নাকি আগ্রহ দেখাচ্ছে তাকে নিয়ে।

এই তালিকায় থাকা অন্যরা ফরাসি লিগে খেলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম ক্রেপিন দিয়াত্তা। মোনাকোয় পাঁচ মৌসুম খেলার পর ফ্রি ট্রান্সফারে আছেন তিনি। মার্সেই, লরিয়েন্ত ও অ্যাঙ্গার্সের হয়ে খেলা ২৬ বছর বয়সী সেনেগাল স্ট্রাইকার বাম্বা দিয়েং আছেন এই তালিকায়।

আরও আছেন ইভেস বিসোমা ও নাবিল বেন্তালেব। টটেনহ্যাম ও লিঁলের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ। আরব আমিরাতের আল জাজিরার সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি টেনেছেন ৩২ বছর বয়সী নাবিল ফেকির। তালিকাটিতে সবশেষ সংযোজন রাফায়েল গুয়েরেরো। তিন মৌসুম পর বায়ার্ন মিউনিখ ছেড়েছেন তিনি, জার্মান ক্লাবের হয়ে খেলেছেন ৮৯ ম্যাচ।

এফএইচএম