চলতি দলবদলের বাজারে আলোচিত চুক্তি করার খুব কাছে রিয়াল মাদ্রিদ। আইভরিয়ান ইয়ান দিয়োমান্দের সঙ্গে চুক্তিতে একমত হয়েছে লা লিগা জায়ান্টরা। কিন্তু হোসে মরিনহো এক অবাঞ্ছিত সংবাদ পেলেন। তাদের এক খেলোয়াড় ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন।
লাইপজিগ তারকা দিয়োমান্দে বার্নাব্যুতে যোগ দেওয়ার খুব কাছে। চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্ত করে ফেলেছে স্প্যানিশ ক্লাব। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ (সোমবার) এই চুক্তির ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেবে মাদ্রিদ।
দিয়োমান্দের আগমন নিয়ে যখন মাদ্রিদ ক্লাব রোমাঞ্চিত, তখন নতুন মৌসুমের জন্য পর্তুগিজ কোচের প্রস্তুতি শুরুকে জটিল করে তুলল ইনজুরি।
এই দুঃসংবাদ রিয়াল আনুষ্ঠানিকভাবে দেয়নি। দলবদল বাজার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়ালের থিয়াগো পিতার্চ দলের সঙ্গে প্রথম অনুশীলনেই হাঁটুতে চোট পেয়েছেন।
রোমানো বলেছেন, ‘থিয়াগো পিতার্চ ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার প্রথম অনুশীলন সেশনে হাঁটুতে চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই খেলোয়াড় সাইডলাইনে থাকবেন।’
মাদ্রিদ ক্লাব তাদের নতুন মৌসুমের জন্য ইতোমধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে আলকোরকোনের মুখোমুখি হয়েছে তারা। ম্যাচটি হয়েছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।
এফএইচএম
