পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা লিভারপুলে যোগ দিতে প্রাথমিকভাবে রাজি হয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম ল’ইকিপ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বারকোলা ইতোমধ্যে পিএসজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে তিনি নতুন চুক্তি করতে আগ্রহী নন। সম্প্রতি লিভারপুলের নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার সঙ্গে সম্ভাব্য দলবদল নিয়ে কথাও বলেছেন ২৩ বছর বয়সী এই উইঙ্গার।
তবে এখনো দুই ক্লাবের মধ্যে ট্রান্সফারের শর্ত নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। লিভারপুল ও পিএসজি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, এই দলবদল সম্পন্ন করতে ১২০ মিলিয়ন ইউরোরও বেশি ট্রান্সফার ফি লাগতে পারে।
পিএসজিতে সফল তিন বছর কাটানোর পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চান বারকোলা। ইউরোপের শীর্ষ পর্যায়ের একটি ক্লাবে নিয়মিত প্রথম একাদশের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন তার লক্ষ্য।
এইচজেএস
