তামিম ইকবালের অধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তৃতীয় সভায় বসতে যাচ্ছে। আগামীকাল (বুধবার) বিকেল ৪টায় মিরপুরে শুরু হবে এই বৈঠক। যদিও বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে দেশে নেই, তবে তাদের অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে।
কালকের বোর্ড সভায় ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে– বিসিবির বর্তমান স্ট্যান্ডিং কমিটি, নারী ক্রিকেটারদের চুক্তি, ৮ বিভাগের নারী কোচ নিয়োগের মতো বিষয়। এ ছাড়া গ্রাউন্ডস, ফ্যাসিলিটিজ, মেডিকেল বিভাগ নিয়েও থাকছে আলোচনা।
বড় আলাপ হতে পারে পূর্বাচল স্টেডিয়ামের কাজ শুরুর বিষয়ে। সাবেক আম্পায়ার সাইমন টোফেলও থাকছেন বিসিবির এজেন্ডায়। এর বাইরে জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক ও কোচ নিয়োগ, বিপিএল ইস্যু বিবেচনায় থাকবে।
এসএইচ
