বিজ্ঞাপন

লিটনকে ওয়ানডে অধিনায়ক করা নিয়ে যা বললেন শান্ত

লিটনকে ওয়ানডে অধিনায়ক করা নিয়ে যা বললেন শান্ত

গেল বছর নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। বছর খানেক পরই নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে। গতকাল বুধবার বিসিবির বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

বোর্ড চায় তিন ফরম্যাটে দুই জন অধিনায়ককে দায়িত্ব দিতে। যে কারণে ওয়ানডের নতুন উঠেছে লিটন দাসের কাঁধে। সভা শেষে সাংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুইজন ক্যাপ্টেন থাকা উচিত।’

একদিন পর আজ বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নতুন ওয়ানডে অধিনায়ক লিটনকে অভিনন্দন জানালেন টেস্ট অধিনায়ক শান্ত, 'লিটনকে অভিনন্দন। সে গত কয়েক বছর টি-টোয়েন্টি দলটাকে বেশ গুছিয়ে নিয়েছে। আশা করি ওয়ানডেতেও সে ভালো করবে।'

'একটা দলে কতজন অধিনায়ক থাকবে বা কতজন হলে ভালো হবে এটা ক্রিকেট বোর্ড নির্ধারণ করবে। আমার মনে হয় ক্রিকেট বোর্ড খুব হেলদি আলোচনার মধ্য দিয়েই নতুন ওয়ানডে অধিনায়ক খুঁজে নিয়েছে।'-যোগ করেন শান্ত।

এসএইচ/এইচজেএস