বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেস গ্র্যান্ডমাস্টার বি দাবা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। পাঁচ রাউন্ডে সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সর্বশেষ তিন রাউন্ডে নীড় তিন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন।
প্রথম রাউন্ডে তিনি যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিকাসকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার অরভ সিনহার সঙ্গে ড্র করেন। তৃতীয় রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার পোটেস হাগেনকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেন।
গতকাল চতুর্থ রাউন্ডে ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টারকে মেহমেতকে পরাজিত করেন। আজ পঞ্চম রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকুজেসকে হারিয়েছেন নীড়।
গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের জন্য বাকি ৪ খেলায় মাত্র ২.৫ পয়েন্ট প্রয়োজন বাংলাদেশের এই প্রতিভাবান দাবাড়ুর। আজ ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার বৈভব জয়ন্তের সঙ্গে খেলবেন নীড়।
এজেড/এইচজেএস
