বিজ্ঞাপন

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডার এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। 

দলের বাকি সদস্যের মধ্যে রয়েছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী।    

এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। গতকাল ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

বর্তমানে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। ইতোমধ্যে তার দল প্লে অফ নিশ্চিত করেছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে জাফনা। দলটি সব বাধা পার করতে পারলে ৮ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার সরকার, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

এসএইচ/এফএইচএম