বিজ্ঞাপন

হাঙ্গেরিতে নীড়ের নর্ম মিস

হাঙ্গেরিতে নীড়ের নর্ম মিস

হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেজ (গ্র্যান্ডমাস্টার-বি) দাবা টুর্নামেন্ট গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম মিস করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। শেষ রাউন্ডে জয় পেলেই প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পেতেন। খেলার শুরুতে ভালো খেললেও শেষ পর্যন্ত স্লোভেনিয়ার গ্র্যান্ডমাস্টার ফিলিপ হারিংয়ের কাছে হারেন।

নীড় তিনজন গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছিলেন। টুর্নামেন্টের অষ্টম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখে নর্ম পাওয়ার দোরগোড়ায় ছিলেন। নর্ম না পেলেও এই টুর্নামেন্ট থেকে ১৪ ফিদে রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং পয়েন্ট প্রয়োজন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদের দুটি জিএম নর্ম রয়েছে। নীড় একাধিকবার সম্ভাবনা জাগিয়ে নর্ম মিস করেছেন। মাত্র ১৪ বছর বয়সে নীড় বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন। 
 
এজেড/এফএইচএম

বিজ্ঞাপন