গত মাসে জিম্বাবুয়েতে খেলা চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। যে কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান বাংলাদেশের এই গতিতারকা। অতিরিক্ত ম্যাচ খেলা বা বেশি ওয়ার্কলোর্ডের কারণেই এই ইনজুরি! এমন অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘২০ দিনের মধ্যে ২৪-২৫ ওভার বোলিং করা কোনোভাবেই অতিরিক্ত বোলিং নয়। আমরা খেলোয়াড়দের ওয়ার্কলোড হাতে ধরে হিসাব করি না। ক্যাটাপাল্ট জিপিএস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের লোড পর্যবেক্ষণ করা হয়। নাহিদের ওয়ার্কলোড ছিল একেবারেই স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘অনেকে বলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলালে হয়তো ইনজুরি হতো না। কিন্তু একই ইনজুরি অস্ট্রেলিয়ায় নেট সেশনেও হতে পারত। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা নিশ্চিত করে বলতে পারি, নাহিদকে দিয়ে অতিরিক্ত বোলিং করানো হয়নি।’
এসএইচ/এফএইচএম
