বিজ্ঞাপন

গার্দিওলাকে ছাড়া প্রথম ম্যাচে টাইব্রেকারে হারল ম্যানসিটি

গার্দিওলাকে ছাড়া প্রথম ম্যাচে টাইব্রেকারে হারল ম্যানসিটি

ম্যানচেস্টার সিটিতে সাফল্যের এক দশক কাটিয়ে বিদায় নিয়েছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচকে ছাড়া ১০ বছরে প্রথমবার খেলতে নেমে হার দেখল সিটি। হংকংয়ে প্রীতি ম্যাচটি টাইব্রেকারে জিতে ইন্টার মিলান আসাহি সুপার ড্রাই ট্রফি হাতে নিয়েছে। 

গত জুনে গার্দিওলার স্থলাভিষিক্ত হন এনজো মারেসকা। তার অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে সিটি শুটআউটে ৩-১ ব্যবধানে হেরেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ এ সমতায় ছিল। মাত্তেও লাভেল্লি ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় নির্ধারক গোলটি করেন।

১৪তম মিনিটে সিটি আন্তোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায়। পরে তিনি একক প্রচেষ্টায় দ্বিতীয় গোলের খুব কাছে ছিলেন। কিন্তু গোলকিপার জোসেপ মার্তিনেজকে অতিক্রম করতে পারেননি।

কয়েক মিনিট পর জামাল ইদ্রিসুর ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলে বেঞ্জামিন পাভার্দ পেনাল্টি স্পটের কাছ থেকে সমতা ফেরানো গোল করেন।

বিরতির পর দুই দলই ভালো কিছু সুযোগ পেলেও নষ্ট করে। সিটির ভিতর রেইসের শট ক্রসবারে লাগে। তরুণ উইঙ্গার রায়ান ম্যাকআইদুর শট পোস্টে আঘাত করে। কিন্তু জয়সূচক গোল পায়নি ম্যানসিটি।

এফএইচএম