ব্রাইটন থেকে দানি ওয়েলবেকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে চেলসি। ক্লাবটি এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে।
এই দলবদল বেশ আশ্চর্য হওয়ার মতো। কারণ ওয়েলবেকের বয়স ৩৫ বছর। আর ২০২২ সালে ব্লুকো দায়িত্ব নেওয়ার পর থেকে চেলসির দলবদল নীতি হয়ে উঠেছিল ২৫ বছরের নীচের খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া।
নতুন চেলসি প্রধান কোচ জাবি আলোনসো প্রাক মৌসুমে বলেছেন, তার দলের আরও ‘ভারসাম্য’ প্রয়োজন। এই সপ্তাহের শুরুতে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্লুদের জয়ের ম্যাচে শুরুর একাদশে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের বয়স ছিল মাত্র ২৩ বছর।
ওয়েলবেক চুক্তির পর বলেছেন, ‘চেলসি আগ্রহ দেখাচ্ছে, এটাই তো অনেক গর্ব করার মতো কিছু। চেলসির ইতিহাস জানি, এই ক্লাব ট্রফি জিততে চায় এবং প্রত্যেক মৌসুমে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।’
গত মৌসুমে ব্রাইটনের হয়ে ৩৭ ম্যাচে ১৩ প্রিমিয়ার লিগ গোল করা এই ফরোয়ার্ড বলে গেলেন, ‘এমন উত্তেজনাপূর্ণ সময়ে এই মানের ক্লাবে আসতে পেরে আমি সত্যি সম্মানিত। আগে থেকেই এখানকার কয়েকজন খেলোয়াড়কে আমি চিনি এবং কোচের সঙ্গেও দারুণ কথা হয়েছে। ইতোমধ্যে সংযোগ অনুভব করতে শুরু করেছি। আমার মধ্যে এখনো ক্ষুধা আছে এবং চেলসির প্রত্যেককে ও সমর্থকদের গর্বিত করতে এই ক্লাবের জন্য সবকিছু দিতে আমি প্রস্তুত।’
এফএইচএম
