বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স করলেন ইমরুল

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স করলেন ইমরুল

অনেক দিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইমরুল কায়েস। থিতু হয়েছেন কোচিং পেশায়। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পন্ন করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস।  

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্স সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে কোর্সটি সম্পন্ন করার সুযোগ করে দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে আন্তরিক কৃতজ্ঞতা।'

কোচিং ক্যারিয়ারে এটি তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। তার ভাষায়, 'এই প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে এবং নিজের সেরাটা দিতে আরও অনুপ্রাণিত করবে।'

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউকে আবারও ধন্যবাদ জানিয়ে তিনি কোর্সটিকে নিজের কোচিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এ দিকে চলতি মাসে অস্ট্রেলিয়া যাবেন বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটাররা। সেখানে টপ টি-টোয়েন্টিতে অংশ নিবে দল। সেই দলের কোচিং প্যানেলে থাকবেন ইমরুল।

এসএইচ/এইচজেএস