গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্রথম বহরে দেশ ছাড়ে বাংলাদেশের একাংশ। এরপর সেখানে পৌঁছে আজ (সোমবার) দলীয় অনুশীলনে নেমেছে তারা। ডারউইনে খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন কোচিং স্টাফের সদস্যরা। এদিন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেছেন।
বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ তাইজুল বলেছেন, ‘সফরটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা ট্র্যানজিট পেয়েছিলাম। ট্র্যানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’
পরে সুযোগ-সুবিধা নিয়ে তাইজুল জানান, ‘আমরা এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং ও রানিং সব ধরনের কার্যক্রম আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।’
১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট সাউথ ম্যাককেতে।
এসএইচ/এফএইচএম
