আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অংশগ্রহণকারী দেশগুলোকে এই সময়সূচি মাথায় রেখে প্রস্তুতি নিতে বললেও আনুষ্ঠানিকভাবে কোনো ভেন্যু বা সূচি প্রকাশ করেনি।
বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং আয়োজক সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে পারে এবারের নারী এশিয়া কাপে।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানাচ্ছে, এসিসির শীর্ষ নেতৃত্ব ও চেয়ারম্যান মহসিন নাকভির চূড়ান্ত সম্মতির পরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
গত ২২ জুলাই এক ইমেইলে এসিসি দলগুলোর কাছে টুর্নামেন্টের লোগো পাঠায় এবং ২৭ আগস্টের মধ্যে দলগুলোকে পৌঁছানোর অনুমানি নির্দেশ দেয়। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের স্কোয়াড প্রকাশ করেছিল, তবে এসিসির আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় তা পরে আবার সরিয়ে নেওয়া হয়।
এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই আগামী ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএমএম/
