বিজ্ঞাপন

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন রবার্তো কার্লোস

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন রবার্তো কার্লোস

ব্রাজিল তো বটেই, তার সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন রবার্তো কার্লোস। বাংলাদেশে তার এবং ব্রাজিলের অনেক ভক্ত। আর লাল-সবুজের এই দেশটিকে অনেক আপন মনে করেন কার্লোস। নেইমারের বন্ধু এবং ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় কার্লোস বাংলাদেশকে তার বাড়ি হিসেবেই আখ্যায়িত করেছেন।

কার্লোস ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী ফুটবলার। ব্রাজিলের এই ফুটবলারের অনেক সময় কেটেছে স্পেনে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এক দশকের বেশি সময়। তাই ব্রাজিলের পরই স্পেনকে দিয়েছেন স্থান। পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ’।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল দল সমর্থন করেন অনেক আগে থেকেই। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থন সারা বিশ্বব্যাপী আলোচিত হয়।

উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। এরপর এই প্রতিবেদকের প্রশ্নে আরও বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’

এজেড/এমএমএম