বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কোথায় খেলা দেখে নিন

বুধবার বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কোথায় খেলা দেখে নিন

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারী দল।

টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে মালয়েশিয়া।  

আসন্ন দুটি সিরিজ খেলতে আগামীকাল (৫ আগস্ট) বাংলাদেশে পা রাখার কথা রয়েছে মালয়েশিয়ার। এরপর ৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টি এবং ১০ আগস্ট শেষ ম্যাচ হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টি-টোয়েন্টি শেষে ওয়ানডের লড়াইয়ে মাঠে নামবে মালয়েশিয়া ক্রিকেট দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী ১২, ১৪ এবং ১৬ আগস্ট মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। সিরিজের তিন ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি

৮ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর
১০ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর
১২ আগস্ট : প্রথম ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা
১৪ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা
১৬ আগস্ট : তৃতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা

এসএইচ/এফআই