বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে খেলার আশা শরিফুলের, রানা-সাকিব ফিরবেন কবে

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে খেলার আশা শরিফুলের, রানা-সাকিব ফিরবেন কবে

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ৪ পেসার ইনজুরিতে ভুগছেন। অস্ট্রেলিয়া সফরের আগে তাদের চোট টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছিল। জানা গেছে মাঠের বাইরে থাকা পেসারদের বর্তমান অবস্থা। তাদের মধ্যে শরিফুল ইসলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

গতিতারকা নাহিদ রানা গ্রেড-২ সাইড স্ট্রেইনের শিকার। তিনি অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন। তবে অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে চিকিৎসক দেখিয়ে এসেছেন রানা। সেখানে তিনি শিন বোন্ডকে দেখান, তার অবস্থা বর্তমানে ভালো বলে জানা গেছে। সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে ফিরতে ১ সপ্তাহের রেস্টে থাকতে হচ্ছে রানাকে, এরপর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

এদিকে, জিম্বাবুয়ে সফরের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পান আরেক পেসার শরিফুল ইসলাম। তার অবস্থা বেশ ভালো, একদিন বাদে একদিন বোলিং অনুশীলন করছেন। আগামী ১২ আগস্ট ফিটনেস পরীক্ষায় পাস করলে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টের দলে থাকবেন শরিফুল। 

এ ছাড়া দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব। নিউজিল্যান্ডের চিকিৎসককে দেখিয়েছেন, বর্তমানে ৪ সপ্তাহের বিশ্রামে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ফিরতে পারবেন মাঠে।

এসএইচ/এএইচএস