বিজ্ঞাপন

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ায় চোটের ধাক্কা

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ায় চোটের ধাক্কা

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং বিভাগে বড় ধাক্কা লাগল। পেস বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার ব্রিসবেনে অনুশীলনের সময় কাফ ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। 

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে ছিলেন না নেসার। জশ হ্যাজেলউড মাঠে ফেরায় দলে তার জায়গা হয়নি। কিন্তু প্রয়োজন পড়লে তার ডাক পড়তো মূল দলে। রিজার্ভ দলে ছিলেন তিনি।

অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেছেন, কাফ স্ট্রেইন নেসারকে কয়েক সপ্তাহের জন্য অনুশীলন ও খেলা থেকে দূরে রাখবে। তবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার আশা এই পেস বোলিং অলরাউন্ডারের। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। তিন ওয়ানডে সিরিজ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। তারপর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৯ অক্টোবর থেকে।

অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেম ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।

এফএইচএম