বিজ্ঞাপন

চুক্তিতে সই করার আগেই ট্রাবজোনস্পোর ভক্তদের উন্মাদনা দেখলেন সালাহ

চুক্তিতে সই করার আগেই ট্রাবজোনস্পোর ভক্তদের উন্মাদনা দেখলেন সালাহ

ঐতিহাসিক এক চিত্র দেখা গেল তুরস্কের উত্তরপূর্বাঞ্চলের শহর ট্রাবজোনে। চুক্তিতে সই করার আগেই ট্রাবজোনস্পোরের ভক্তদের মাঝে আবেগের আগুন জ্বালালেন মোহাম্মদ সালাহ। বুধবার তুরস্কে পা রাখেন মিসরীয় অধিনায়ক। সমর্থকদের অভূতপূর্ব অভ্যর্থনা পান তিনি।

প্রথমে ইস্তানবুলে নামেন সালাহ। তারপর দলবদলের আনুষ্ঠানিকতা সারতে ট্রাবজোন শহরে যান। হাজারো ভক্ত তাকে অভ্যর্থনা জানাতে আতাতুর্ক বিমানবন্দরে হাজির হন। তার নাম ধরে ভক্তরা স্লোগান দিতে থাকেন। তিনিও তাদের অভিবাদনের জবাব দেন।

ভক্তদের উন্মাদনার মাঝে ক্লাবের জার্সিতে দেখা গেছে সালাহকে। তুরস্কের সংবাদপত্র ফোতোমাক তাদের এক্স প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে।

দলবদলের বিস্তারিত জানার অপেক্ষায় ভক্তরা। ট্রাবজোনস্পোর এখনও চুক্তির আর্থিক বিস্তারিত জানায়নি। জানা গেছে, দুই বছরের চুক্তি করবেন মিসরীয় তারকা।

অনেকেই সালাহর দলবদলকে তুর্কি লিগের ইতিহাসের অন্যতম সেরা দলবদল হিসেবে গণ্য করছেন। কারণ এই মিসরীয় তারকার বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। তার আগমন দেশের মাটিতে ও ইউরোপীয় মঞ্চে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা অন্য পর্যায়ে নিয়ে গেছে।

এফএইচএম