বিজ্ঞাপন

সাইফের সমস্যা ধরতে পেরেছেন বাবুল

সাইফের সমস্যা ধরতে পেরেছেন বাবুল

গত বছর সময়টা বেশ ভালো ছিল সাইফ হাসানের। তবে চলতি বছরে ছন্দপতন ঘটেছে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও পারফরম্যান্স ওঠানামা করেছে তার। প্রথম ও শেষ ম্যাচে করেছিলেন যথাক্রমে ১২ ও ৪ রান। কেবল সিরিজের দ্বিতীয়  টি-টোয়েন্টি ম্যাচে বলার মতো স্কোর ছিল, ৪৫ বলে ৫৫ রান। 

ধারাবাহিকতা না থাকলেও সাইফকে নিয়ে একেবারেই চিন্তিত নন বিসিবি কোচ মিজানুর রহমান বাবুল। আজ বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্লেয়াররা সবসময়ই এক সময় পারফর্ম করবে, আবার করবে না। এটা বিশেষ করে যারা অনেক বেশি ম্যাচ খেলে, যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, অনেক সময় অনেক স্কিল ছুটে যায়।’

সাইফের সমস্যা নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি যারা খেলে তাদের এক রকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। দেখা যায় যে কিছুটা নরমাল ব্যাটিংয়ের চেয়ে কিছুটা ভারসাম্য নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা সমস্যা হয়। ওগুলো নিয়েই এখন কাজ করছি।’

নিজের সমস্যা কাটিয়ে উঠতে ব্যাটার সাইফ দ্রুত শিখছেন বলেও দাবি করেন বাবুল, ‘আমার দেখা যে, সাইফ অনেক তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে নেটে।’

এসএইচ/এফএইচএম